Skip to main content

কে দেবে উত্তর?

যতবার সমুদ্রের জল হাতে নিয়েছি
     ততবার দেখেছি জলের রঙ নীল নয়!
                             সাদা

পাশ কাটানো

মাঝে মাঝে পাশ কাটানোও ভালো
    পাশ কাটানোর রাস্তাতেও পেয়েছি অনেক কিছু -
   জঙ্গল, নদী, কি অপূর্ব ফুল, ময়ূরের পেখম তোলা নাচ...আরো কত কি

যেন

বিজ্ঞান ততটা মর্মভেদী যেন কোনোদিন না হয়
রক্ত হৃৎপিণ্ড পরীক্ষা করতে তোমার লুকানো নাম খুঁজে পায়!

থামো!

চারিদিকে খোঁড়াখুঁড়ির কাজ চলছে
    যান্ত্রিক আওয়াজে অভ্যস্ত গাছেরাও এখন
ভিত খোঁড়ার কাজ চলছে সবদিকে
...

৩৬০ ডিগ্রী

লোকটা অনেকদিন এই অফিসে আছে
     ওই বাঁদিক থেকে তিনটে চেয়ার ছেড়ে নীল রঙের চেয়ারটায় বসে

লোকটা

বৃদ্ধার পায়ে একটা পেরেক ফুটেছিল
     ছেঁড়া চটিটা ভেদ করে পেরেকটা ঢুকেছিল
  যেমন সব স্বপ্নগুলো ভেদ করেছে দুঃস্বপ্নেরা ...

ভুল

  ভুলগুলো গুছিয়ে পরপর সাজিয়ে রেখেছি
    মাঝে মাঝে বার করে দেখি, ঘুণ লেগেছে কি না

কখনো কেউ জাগে

অবসাদের খড় ছড়িয়ে
    একটা আত্ম-করুণার কম্বল জড়িয়ে শুলাম
গালের চামড়ার ভাঁজে টাঙিয়ে রাখলাম নোটিস -
              ডু নট ডিস্টার্ব...

মনে রেখো

তোমায় কোনোদিন গলা জড়িয়ে
   আদর করে, চুমু খেয়ে বলিনি
Subscribe to কবিতা