বাঁকা রাস্তা
বাঁকা রাস্তা। সোজা হাঁটার চেষ্টা করো। তুমি আদর্শবাদী।
বাঁকা রাস্তা। বাঁকা হাঁটার অভ্যাস তোমার। তুমি সুবিধাবাদী।
বাঁকা রাস্তা। রাস্তাটাকে সোজা করার চেষ্টা করো। আরে আরে পাগল হলি!
কবে যেন
তোমার ঠোঁট রেখেছিলে আমার ঠোঁটে
কয়েক নিমেষ
হাওয়ার সাথে মিলিয়ে গেলে পরক্ষণেই
ওম
ওমেরও জাগতে ইচ্ছা করল না
ঋতুরও করেনি
কেন?
কাজ ফুরিয়ে গিয়েছিল?
বাড়তি শ্বাস-প্রশ্বাসে ঋণী হতে চায়নি?
সফল
অ-সভ্য
ভাঁড়ে চা দাও
একটু না হয় মেটে গন্ধ থাক
লাওপালাগুলো তুলে রাখো
ওপার
নিয়ে যাওয়া যায় না
ফিরে আসা যায় না
রেখে যাওয়া যায়
ফেলে যাওয়া যায়
এখানে ওখানে
উচ্ছিষ্ট খুঁজে ফেরে স্মৃতিরা
সরে দাঁড়াও
সরে এলাম
তুমিও একটু সরে দাঁড়াও
মাঝখান থেকে অভিমানগুলো বয়ে যাক
ক্ষেতে জমে থাকা বর্ষার জলের মত
মিশুক নদীতে
তুমি একটু সরে দাঁড়াও
শুভ নববর্ষ
দাবী একটাই
ইচ্ছা একটাই
বাসনা একটাই
লোভ একটাই
স্বপ্ন একটাই
সবাই মিলে
কাছাকাছি থাকি
পাশাপাশি থাকি
ঘেঁষাঘেঁষি থাকি
এমনি ভাবেই
শুভ নববর্ষ
৩০ শে ডিসেম্বর
মায়ের সাথে শেষ জন্মদিনটা কেটেছিল ICU তে, পাঁচ বছর আগে।
মায়ের বেডের পাশে ...
কান্না
সে সব কথা আজ না হয় থাক, অন্যদিন হবে।