sumanasya
6 January 2026
তোমার দরজায় দাঁড়িয়েছিলাম
ভিখারির বেশে
তোমার কাছে কিছু চাইতে
এ বড় কথা না
তুমি এসে দাঁড়িয়েছিলে
ভিখারির বেশে
আমাকে চাইতে
এও বড় কথা না
তুমি অপেক্ষা করলে
দরজা খুললাম না
তুমি অপেক্ষা করলে
দরজা খুলতে চাইলাম
পারলাম না।
তুমি অপেক্ষা করলে
একদিন এ দেওয়াল
এ দরজা ভেঙে পড়বে
নিজেকে তোমার হাতে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না
তুমি নেবে আমাকে
বিনা অভিমানে
বিনা অভিযোগে
জানি
এ শুধু বড় কথা না
এ আমার আস্পর্ধার শেষ কথা
তোমার ভালোবাসার শুরুর গল্প
Category
- Log in to post comments
- 5 views