Skip to main content

 

003.jpg

 

বলি হ্যাঁ রে আপদের ঘামাচি জুকেরবার্গ, একটুও ভাষাজ্ঞান নেই? শেষে কিনা আমার কাছে কাস্টমার আনতে চাইছিস? তাও এরকম দিনমানে প্রকাশ্যে? বলি একে তো যাদের বন্ধু বানিয়েছি তারা কী লেখে, কী করে কিছুই জানতে দিস না। যাদের পোস্ট ফিডে দিস তাদের সঙ্গে আমার ভাবনাচিন্তার সঙ্গে মিল হওয়া অন্তত সামনের বারো লক্ষ জন্মেও সম্ভব নয়। এই যেমন কে এক নারদ মুখুজ্জে ডাক্তারের পোস্ট রোজ পাঠাস। আপদ যে কী বকে মরে মাথমুণ্ডু কিছুই বুঝি না। সব নিউরনে শুঁয়োপোকা না লাগলে ওরকম কেউ করে না। সে যা হোক, তাই বলে কাস্টমার? এই যে জ্ঞানীগুণী লোকের বই কিনি বইমেলা থেকে, তারা যদি আমাকে দেখলেই বলে, ওহে কাস্টমার এদিকে এসো, ভালো মাল চালিয়েছি বাজারে, একটু পড়ে দেখো। কেমন লাগবে আমার? কিম্বা যদি কোনো পাঠক গিয়ে বলে, কী সব মাল বাজারে ছাড়ছেন দাদা/ দিদি! কেমন লাগবে? এমনিতেই "সঙ্গে মা আনবে স্বচ্ছতা".... না "স্বচ্ছতা আনবে ফুটপাথ না রাজগৃহে" এসব লেখা হচ্ছে। যা হোক আর এসব নষ্টামি করিস না বাবা! তোদের জ্বালায় তো শ্বচ্ছ চরিত্র আর রাখা যাচ্ছে না ভাই, স্বচ্ছ আর কবে হব?

↑