sumanasya
19 January 2026
সে পাগল
রাতের শিয়ালদা স্টেশানে
রেললাইনের উপর জ্যোৎস্নার আলোর ঝুমকি খোঁজে
তাকে জিজ্ঞাসা করেছিলাম, কী চাও?
পেট ভরা খাবার আর জ্যান্ত ফুসফুস ছাড়া?
সে স্টেশানের পানীয় জলে মুখ ধুয়ে
বিড়বিড় করে বলে চলল
শেষ ট্রেনে যারা বাড়ি যায়
তারা যেন বাড়ি ফিরে
একটা পৌঁছ সংবাদ দেয়
Category
- Log in to post comments
- 5 views