sumanasya
28 May 2026
সুখের সময় ভয়ের কল্পনা বেশি আসে।
এই বলে পাগল ছাদের দিকে তাকালো। ছাদ কই? এ তো ফ্লাইওভারের তলা।
পাগল বলল, হাট হাট... দূরে যাও। এ সংসার আমার। এই বোঁচকা-বুঁচকি, এ সব আমার।
আর ওই ঘেয়ো কুকুরটা?
তাড়িও না।
ও কি তোমার?
না, ওর অন্য পরিবার। বাচ্চা দুটো গাড়ি চাপা পড়ে মরেছে।
ফাজলামি প্রশ্ন, ওর বর নেই?
পাগল বলল, জ্বালিও না। যাও।
বৃষ্টি হচ্ছে বাইরে। যাই কী করে?
তবে দূরে বোসো।
পাগল ভাঙা ইঁটের টুকরো দিয়ে দাগ টানল। বলল, এর বাইরে যেও না।
গেলে কী হবে?
পাগল!
Category
- Log in to post comments
- 3 views