কিছুটা "অন্য কেউ" মিশে আছে
আমারই সঙ্গে
কীসের যে এত কৈফিয়ত তলব তার
নিঃশব্দে গোপনে
অনেকবার উপেক্ষা করেছি
দূর করে দিতেও কি চাইনি?
কাছে এসে দাঁড়িয়েছে যখন
আমারই মত করে
আমার মুখের দিকে তাকিয়ে
গুলিয়ে ফেলেছি সব
তবু, সে তো "অন্য কেউ"
আমারই সঙ্গে মিশে
আমার না হয়ে