Skip to main content

 

যে-ই বাগানের পাশ দিয়ে যায় সে-ই প্রশ্ন করে, বাগানে ফুল তো আছে, আগের মত রং নেই কেন? সেই ঔজ্বল্য নেই কেন? সেই সুবাস পাই না কেন?

বাগানে ফুল ফুটছে সত্য, কিন্তু সত্যিই সে ফুলের কী যেন হারিয়েছে। ফুলের দিকে তাকালে সে আনন্দ হয় না, কোথায় যেন ম্লান হয়ে রয়েছে সব কিছু। অথচ মাটি এক, সেই এক জলবায়ু। তবে?

জানা গেল, বাগানে মালী এসেছে নতুন। এ মালী এ মাটির রসায়ন বোঝে না। এ মালী যে দেশ থেকে এসেছে সে দেশের পতঙ্গ এনেছে পরাগযোগের জন্য। কিন্তু সে পতঙ্গ উন্মাদের মত এ বাগানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উড়ে বেড়ালেও রেণুর সঙ্গে সাযুজ্য হয়ে উঠছে না। কিন্তু মালী শপথ নিয়েছে এ বাগানে সে সেই দেশের বাগানের মত ফুল ফুটিয়েই তবে ছাড়বে। এ বাগানকে সে এ বাগানের মত আর রাখবে না।

↑