Skip to main content

যে হাতদুটো

যে হাতদুটো প্রবল উৎসাহে জানলার কপাট দিত
        দরজায় খিল দিত
এখন তার জানলা দরজার আগল খুলতেই মুক্তির স্বাদ
     সিঁথির সিঁদুরের দাগ কাঁপা
                  দ্বিধায়
সাতপাকের সুতোয় ঘিরছে ফাঁসের ঘের

ইচ্ছা

কথাগুলো ডুবুক
ভাবনাগুলো পথ হারিয়ে হোক নিরুদ্দেশ
আমার অনেক দিনের শখ
   আমি একটা আস্ত সূর্যাস্ত দেখি -
দেখতে দেখতে সারা আকাশে ফুটুক একটা একটা তারা
             সন্ধ্যাতারার হাত ধরে
আর ধীরে ধীরে মনের ভিতর ভরুক জুঁইয়ের সুবাস

ভিজে কাক

এলোমেলো ঝোড়ো হাওয়ায় কাঁপছে ভিজে কাক একটা সামনের আম গাছটায়।
বৃষ্টি মায়ার মত হাত বাড়িয়ে বলল, ভিজে আকাশটা ছুঁয়ে দেখো একবার....

ভিজে আকাশটা ছুঁয়ে কাকটার গায়েও হাত বুলিয়ে ফিরলাম।
  ওর শরীরে নিবিড় আত্মীয়তা
         এ কাক নয় তো!
  এ তো কাকের শরীরে আমার অসম্পূর্ণ কান্নারা!

সময়

জ্ঞান হওয়া ইস্তক দেখছি
   একটা সাদা চাদরে পা থেকে গলা অবধি ঢাকা আমার
   মাথার কাছে কিছু ছায়ামূর্তি ঘোরাফেরা করছে
   ফিসফিস করে বলছে -
 যা কাজ আছে তাড়াতাড়ি সেরে নাও
      বুঝে নাও সব কিছু
   ধর্ম বিজ্ঞান রাজনীতি ইতিহাস
      খানিক পরেই চাদরটায় ঢাকব মুখ

সৌজন্যতা

সব শাড়িগুলো মন খারাপে ভিজে
   একটা শাড়িও শুকাতে পারেনি সকাল থেকে।
ছাদে উঠেছে চোদ্দোবার, হারমোনিয়াম খুলেছে বন্ধ করেছে, সুর আসেনি গলায় কিম্বা আঙুলে।
 পুরোনো দিনের কথারা চুন সুরকির মত খসে খসে পড়েছে সারাটা দিন
      মেয়েটার মন ভাল নেই
   মেয়ে তো নয়, বউটার মন ভাল নেই।

"আচ্ছা, ও ভালো আছে?"

ভিজে মন খারাপ

সব শাড়িগুলো মন খারাপে ভিজে
   একটা শাড়িও শুকাতে পারেনি সকাল থেকে।
ছাদে উঠেছে চোদ্দোবার, হারমোনিয়াম খুলেছে বন্ধ করেছে, সুর আসেনি গলায় কিম্বা আঙুলে।
 পুরোনো দিনের কথারা চুন সুরকির মত খসে খসে পড়েছে সারাটা দিন
      মেয়েটার মন ভাল নেই
   মেয়ে তো নয়, বউটার মন ভাল নেই।

"আচ্ছা, ও ভালো আছে?"

শুধু তুমি

কিছু বোলো না
মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরাও
তাকাও আমার দিকে
  হাতটা আলগা করো
      চুপ করে বোসো
         আমার আঙ্গুলে
 তোমার আঙ্গুল আলগোছে রেখে।
 সন্ধ্যার নিভৃত ঝর্ণার পাশে
      ঝিঁঝিঁ'র ডাক থাকুক গোপন উন্মুখ সুখে

হাত

যে হাতগুলো

মন্দিরের ভিত কাটল
দেওয়াল গাঁথল, ছাদ ঢালাই করল
বিগ্রহ বানালো, পূজার জোগাড় করল

নৈবেদ্য দিতে গিয়ে দেখি
সেই সব হাতই এক হয়ে
      আমার সে নিবেদন গ্রহণ করল

থাক

খুব ছোট একটা কথা
   থাক, বলব না।
খুব বড় কথাটা
    বলে ফেললেই হবে।

খুব ছোট একটা কথা
     থাক, বলব না।
বললেই, যদি হারিয়ে গেলে!

হারায়নি কিছু


---
কষ্ট পেও না। হারায়নি কিছু।
কিছুটা সময় গেছে মাত্র,
  সময় আমারও না তোমারও না
   না হয় গেলই।
চোখের তারায় সময়ের কি মূল্য?

Subscribe to কবিতা