Skip to main content

ভাইফোঁটা

খেলার ঘরে আবার ডাক
বুকের ভিতর চিচিংফাঁক ...

দিদি-বোনেরা

ফেসবুকতুতো যত আছো দিদি বোন
শোনো নাগো কথা কিছু করি নিবেদন

চলো

চললাম সেই পথেই
   যে পথে কিছু কাঁকড় এখনো প্রতিশোধ নেবে বলে বুক চিতিয়ে শুয়ে আছে

লোভী

ইচ্ছাগুলোর গলা টিপে
      তাদের তাজা উষ্ণ রক্ত দিয়ে
   বানাতে গিয়েছিলে নিজের স্মৃতিসৌধ

ভেবেছিলে বিশ্ববাসী প্রদীপ হাতে
  প্রতিদিন আনবে শ্রদ্ধার অর্ঘ্য

যদি

যদি নিন্দা করতে চাও তো
      শুধু বৃন্ত বা কুঁড়ি হলেও হবে

সময়

তারপর?
তারপর কি রৌদ্রোজ্বল পথে হেঁটে চলে যাবে দূরে?
নাকি নদী সাঁতরে যাবে ওপারে ওই ঘন জঙ্গলে?

পরিচয়

তীর্থযাত্রী ফিরে এসেছিল
    পথ হারায়নি
দিক ভুলেছিলো

বয়েই চলো

হিসাব মেলেনি?
যার সময়ে দাঁড়ানোর কথা ছিল সে দাঁড়ায়নি?
(তাকে অন্য কারোর সাথে অন্য কোনো গলিতে দেখেছো?)
সময়ে কে আসে বলো জীবনে?
    পেপারওয়ালা আর দুধওয়ালা ছাড়া
  (তাও খুব বর্ষায়, খুব শীতে তারাও তো দেরি করে!)
 মনের ভিতর মনকে আটকিয়ো না
   আটকানো মনের অভিমান বেশি
     বইতে দাও, নিষেধ করবে? কেন?

Subscribe to কবিতা