Skip to main content

 

সন্ধ্যে পেরিয়েছে। মন্দিরের দরজা বাইরে থেকে তালা দিয়ে সেদিনের মত ফিরে গেছে বয়স্ক, কুঁজো হয়ে আসা পুরোহিত। এখনও মন্দিরের প্রাঙ্গণে সন্ধ্যারতির কর্পূরের গন্ধ। এখনো ফুলের গন্ধ, ধুপের গন্ধ। এক ঝাঁক কচিকাঁচার দল ঢুকল। আশেপাশের বস্তিতে যারা থাকে। বাপ মা কেউ কাজে, কেউ নেশায়, কেউ সামাজিকভাবে নিরুদ্দেশ। বাচ্চারা হুল্লোড় শুরু করেছে। ছোঁয়াছুঁয়ি। লুকোচুরি। মন্দিরে এখন এদের খেলার পালা।