Skip to main content

ছেলেটা ধীরে ধীরে বদলে গেল

ছেলেটা ধীরে ধীরে বদলে গেল। পুরোনো সব কিছু পুরোনো। অনেক অনেক বেশি পুরোনো। কথাগুলো ঝাঁঝালো, চাহনি অস্থির, শ্বাস আগের চাইতে উষ্ণ, হৃৎপিণ্ডের বেগ কয়েকগুণ দ্রুত, যুক্তি ধারের চাইতে গলার জোরের উপর দাঁড়ায় বেশি। ছেলেটা জলবায়ুর মত বদলে গেল। সবুজ মাটি রুক্ষ হল। 
...

উনি বললেন, এই ঘড়িটা দুবাই থেকে আনানো

উনি বললেন, এই ঘড়িটা দুবাই থেকে আনানো। হীরের সময় সংকেত বিন্দু বসানো, সোনার চেনের ঘড়ি। কব্জিতে জাঁকিয়ে বসে। উনি চকচকে চোখে আমার চোখের দিকে তাকালেন। উনি ঈর্ষা খুঁজছেন, ছোবল হল, এবার বিষের পরিমাণ নির্ধারণ করছেন।
...

বাজার

বাজার বলল, কি কি নেবে? কি কি চাও? মন ঘরের ফর্দ দেখে বলল, অল্প কিছু। বাজার বলল, এই কটা, ব্যস! তুমি জানো না, ঘরের ফর্দর সাথে বাজারের ফর্দ মেলে না?
...

যেমন আগুন

ভালোবাসা অমর বলেছিলে। সে মিথ্যা কথা। যে দেশে মৃত্যু নেই, সে দেশে ভালোবাসাও নেই। জীবন আর মরণের দড়ি টানাটানির সুর ভালোবাসা। মৃত্যুকে সরিয়ে দিলে বাঁদিকে দড়ি ধরবে কে? টান দেবে কে? আর টান না দিলে, ন্যাতানো দড়িতে হাই ওঠার আওয়াজ, সেকি আর শুনতে ভালো লাগে বলো? নরম মাটি পাকা হলে ঘর দাঁড়ায়। সে ঘর ভাঙে বলেই তাকে গড়ে তোলার এত সুখ, তাকে টিকিয়ে রাখায় এমন গর্ব। ভালোবাসা মরণশীল, তাই এমন আনন্দ তাতে।
...

আমি এলাম

আমি এলাম
- এসো
- তুমি কি ব্যস্ত?
- আমি ব্যস্ত থাকি না
- আমি নাস্তিক
...

যানজট

যানজটের কোনো উদ্দেশ্য নেই, অর্থ নেই। তবু হয়। এরকম অনেকগুলো অর্থহীন যানজট পেরিয়ে, কিছু যানজট এড়িয়ে একটা বিস্তীর্ণ মাঠে এসে বসলাম। আকাশ আর মাটির কোনো তাড়া নেই। ওরা দুজনেই সময়কে কোলেকাঁখে করে বেড়িয়েও যেখানে সেখানে নামিয়ে রেখে যায় অবহেলে। আজও নামিয়ে গেল আমারই চোখের সামনে। সময় আমার সামনে দাঁড়াল কয়েকটা ইতস্তত শরতের মেঘ আর বর্ষার মেঘের দাবার ঘুঁটি সাজিয়ে, আকাশের মেঝেতে। কে চেকমেট হল? বর্ষা না শরৎ? 
...

প্রতিশব্দ আছে, শব্দ নেই

আমার বাথরুমে সাবান, ফিনাইল, ব্লিচিং, কমোড - সবার গায়ে ইংরাজি লেখা। কারণ আমি একজন বহুভাষী দেশের নাগরিক।
আমার বসার ঘরে শোয়ার ঘরে ফ্যানের গায়ে, টিভির গায়ে, কম্পিউটারের গায়ে, বইয়ের মলাটে প্রকাশকের নামে, ক্যালেণ্ডারে, আলমারির চাবির সংখ্যায়, এমনকি ঠাকুর ঘরের ধূপের প্যাকেটে ইংরাজি অক্ষরমালা ছড়িয়ে। কারণ আমি একজন বহুভাষিক, উন্মুক্ত বাজারি সভ্যতার নাগরিক।
...

প্রবঞ্চক

প্রতিটা শব্দের অর্থ অভিধান দেখে আলাদা করে বুঝে নিই। যাতে সে শব্দের সোজাসুজি অনুভবকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলতে পারি, তুমি ভুল শুধু নও, প্রবঞ্চক!
...

তুমি থাকবে না

মাটিতে সুর আছে। জলেতে ছন্দ আছে। আকাশে বিশ্বাস আছে। বাতাসে ইচ্ছা আছে। আগুনে আনন্দ আছে।
একদা এক কালে সামগান ছিল। একদা এক কালে মৈত্রী-করুণা-নির্বাণ ছিল। একদা এক কালে আজান ছিল। একদা কালে ওয়াহে গুরু ছিল।
একদিন মাটি ভেঙেছিল। একদিন নদী ভেঙেছিল। একদিন হৃদয় ভেঙেছিল। একদিন বিশ্বাস ভেঙেছিল। একদিন মানুষ ভেঙেছিল।
...

ডালপালা

ডালপালা সরিয়ে একটা ছোটো পাখি উঁকি দিয়ে গেল। কি পাখি বলতে পারব না। ডালপালা সরিয়ে আবার বেরোবে কিনা অপেক্ষায় আছি। ডালপালা সরিয়ে খুঁজতে যেতে ভয়, যদি উড়ে যায়!
দিন গড়িয়ে বিকাল হল। সন্ধ্যা হব হব। সন্ধ্যার আকাশে ঘরে ফেরা পাখির ঢল, তা দেখতে দেখতে বিভোর হলাম। পাখির সংখ্যা গুনতে গিয়ে আঙুলের কড় হারালাম। গতিপথ বুঝতে দিক হারালাম। হঠাৎ মনে এলো ডালপালার আড়ালের পাখিটার কথা। পাখিটা কি উড়ে গেছে? ওই ঘরে ফেরা পাখিদের মধ্যে কি ছিল ও? ডালপালা সরিয়ে দেখতে ভয়, অপেক্ষায় উদ্বিগ্নতা এখন।
...
Subscribe to গদ্য কবিতা