Skip to main content

হৃদয় বলল সত্য। বুদ্ধি বলল মিথ্যা।

সময় গেল। মীমাংসা হল না।

এ পাড় ভেঙে ও পাড় হল

ও পাড় ভেঙে এ পাড়

কেউ বলল মীমাংসা হয়েছে

বলতে গিয়ে তলিয়ে গেল

ফিরে এলো না

যে পালকে ভর করে বাতাসে ওড়ে পাখি

সে পালক একা এক পলকও বাতাসে ভাসে না

Category

↑