sumanasya
20 July 2026
দুই জাতের ভক্তি হয়। এক জাতের ভক্তি বিবেককে জাগায়। আরেক জাতের ভক্তি বিবেককে ঘুম পাড়ায়। দুই আছে এ দেশের মাটিতে। প্রথম জাতের ভক্তি মাটি, জল, বাতাসে বেড়ে ওঠে, একতারার সুরের মত সহজে।মাঝে মাঝে গ্রহণ লাগলেও জেগে ওঠে আবার। পরের জাতের ভক্তিটা অর্থবল, মিডিয়াবল, প্রোপাগান্ডাবল ইত্যাদির মাধ্যমে ঝুলে থেকে। ওরা ছেড়ে দিলে ঘুমন্ত ভক্তদের নিয়ে কোন অতলে যে পড়ে।