Skip to main content

 

পাথরের প্রতিমার দিকে তাকিয়ে যে কারণে সজল চোখ

সেই কারণেই তার ব্যবহার করা শেষ জুতো জোড়ার দিকে তাকিয়ে সজল সে

দুটোই ফেলে দিতে বুকে বাজে। জড় হলেও।

জড়কে জীবন দেয় যে দৃষ্টি

সে দৃষ্টি না জ্বলেপুড়ে পাবে কী করে?

Category