sumanasya 20 January 2026 যদি বাগেশ্রী বাজাও তেমন করে সব কথা খোলাখুলি বলে যাই রাখঢাক না রেখে সব হতশ্বাস খোলা মাঠে ছড়িয়ে যাই কোনোদিন অঙ্কুরিত হবে না, তাও জেনে যদি না বাজাও তবে চুপ করে থাকি দিন কেটে যাবে সহজেই কোনো কিছুতেই কোনোদিন সহজ না হয়ে Category কবিতা Log in to post comments5 views