sumanasya
2 October 2026
ভুনচুবাবুর বাড়িতে আগুন লেগেছে। পাড়ার লোক, বেপাড়ার লোক হইচই করে জল এনেছে নেভাতে। কিন্তু ভুনচুবাবু উদাস বসে। গাছের তলায় বসে খাতা পেন নিয়ে কী হিসাব করেই যাচ্ছে। একজন গিয়ে জিজ্ঞাসা করল, ও মশাই বাড়ি যে ছাই হয়ে গেল, উঠুন, করেন কী?
ভুনচুবাবু বিজ্ঞ হাসি হেসে বলল, পাগল, বাড়ি আগুনে পুড়ছে এ বাস্তব, কিন্তু এর পরের বাড়িটা কে বানাবে, কত খরচ পড়বে সেটা হিসাব করে দেখেছ? আগে সে হিসাব মেলাই তারপর ভাবব জল নিয়ে যাব কী যাব না।
সবাই বলল, ভালো রে ভুনচুবাবু ভালো। এমন বিচক্ষণতার উপমা যুগ যুগ ধরে লোকে দেবে।
ভুনচুবাবু আবার বিজ্ঞের হাসি হেসে বলল, তবে?
Category
- Log in to post comments
- 1 view