Skip to main content

নারী দিবস?

বিশ্বাসঘাতকতা পাপ না অপরাধ – জানি না। তবে বিশ্বাসঘাতকতায় বহু মানুষকে মানসিক ভারসাম্য হারাতে নিজের চোখে দেখেছি। খুব কাছ থেকে দেখেছি। আমার মনে হয়, একটা মানুষকে এর থেকে গভীরে আহত করার বোধহয় আর কোনো উপায় নেই।
...

লেখক ও পাঠক

মনের মধ্যে একটা নিরিবিলি ছাদ থাকে। একটা চিলেকোঠা থাকে। একটা বই সেখানে যতটা জীবন্ত একটা মানুষ ততটা নাও হতে পারে। সে চিলেকোঠা ততটা নির্জনতা, নিঃশব্দতা নয়, যতটা নিরিবিলি বা অবকাশ যাপনের তাগিদ। লেখক আর পাঠক মুখোমুখি বসে সেখানে। দু'জনেই একা।
...

সর্বমঙ্গলময়

একটা ছবি বেশ কয়েকবার দেখছি ফেসবুকে। ছবিটা শেয়ার করলাম না। একটা শিশু বন্দুকের নলের সামনে, ট্রিগার চেপার অপেক্ষায়। তারপর নাকি ট্রিগার দাবানো হয়েছিল।
        ভীষণ দুর্বলচিত্ত মানুষ তো, এরকম কিছু হলে, দেখলেই একজন সর্বমঙ্গলময়, করুণাময় ঈশ্বরকে খুঁজি। যে সব কিছু ঠিক করে দেবে। দুষ্টুলোকগুলোকে ভ্যানিশ করে দেবে।
...

তবে আজ কিসের উৎসব?

আজ ভাষা দিবস। সাহিত্য দিবস না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা দুর্ভাগ্যজনকভাবে বাংলা। তাই আমার এই দিনটাতে কোনো গর্ব নেই। যে ভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা ভাবতে পারা যায় না, যে ভাষায় কথা বলার মধ্যে সম্মানবোধ সাধারণ বাঙালী জনচেতনার নেই, আর যা হোক সেই ভাষা নিয়ে আদিখ্যেতা করার মত মানসিক গঠন আমার নেই।
...

ভালো থাকার পাসওয়ার্ড ©জে কৃষ্ণমুর্তি

তোমার জীবন জুড়ে নানা দ্বন্দ্ব। প্রথম আর প্রধান দ্বন্দ্ব তোমার নিজেকে নিয়ে। তুমি যা আর তুমি মনে করো যা হওয়া উচিত ছিল - তার দ্বন্দ্ব। তুমি নিজের দিকে সরাসরি তাকাও না। তোমার লক্ষ চোখে লক্ষ জন। তুমি তুলনা টেনে চলছ। তোমার চলতে ফিরতে নানা গুরু, নানা নেতা, নানা শিক্ষক। তাদের নানা উপদেশ। সবার নিজস্ব মত তোমাকে নিয়ে - তোমার কি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তুমি শুনে আসছো তোমায় কি কি হতে হবে; কেমন করে হাঁটতে হবে, খেতে হবে, শুতে হবে, কথা বলতে হবে, প্রেম করতে হবে, আদর করতে হবে, ঝগড়া করতে হবে ইত্যাদি।
...

ভালো থাকার পাসওয়ার্ড (© বুদ্ধ)

চারটে কৌশল। ভালো থাকার। মনকে ভালো রাখার। বুদ্ধধর্মে একে বলে 'ব্রহ্মবিহার'। কথাটা শক্ত। ব্রহ্ম অর্থে আনন্দ বুঝে নিলে হ্যাপা নেই। গুরুদেব বলেন, সত্যকে পাই নিয়মের মধ্যে আর আনন্দকে পাই সৌন্দর্যের মধ্যে। চিন্তার জলে ভাবের স্রোত। অববাহিকা আমার হৃদয়, মানে আমি। ডুবছি আর ভাসছি। বিরাম নেই। কখনও আবার নিজের তৈরী ঘূর্ণিতে ফাঁসছি। ত্রাহি ত্রাহি রব। নানা মানুষের সম্ভার নিয়ে সংসার। এত বিচিত্র গতিতে হাল ঠিক রাখি কি করে? সেই নিয়েই কথা। এর মধ্যেই ভালো থাকার একটা প্রাচীন কৌশল নিয়ে খানিক কথা বলার ইচ্ছা।
...

কবিতা - বিশল্যকরণী

তখন আমার অশৌচ। মা চলে গেছেন। সবাই বলল, মন্দিরে যেও না, শুভ অনুষ্ঠানে যেও না, তোমার অশৌচ। এক বছর। প্রথম কয়েকমাস কিছু বুঝলাম না। পরে ধীরে ধীরে বুঝলাম কথাটা কত গভীরে কাজ করে গেছে। 
...

বন্ধু

আদতে একটা মানুষ নিজে ভালো না হলে কি কারোর ভালো বন্ধু হতে পারে? ‘বন্ধুর মত’ হতে পারে, কিন্তু বন্ধু হয়ে ওঠা কি এত সোজা? তাকে দিয়ে আমার কিছু প্রয়োজন মেটে আর আমাকে দিয়ে তার, এটা একটি চলতি বন্ধুত্বের মতন কিছু একটা হলেও বন্ধুত্ব তো নয়। যার সঙ্গে স্বস্তি আর তোষণ তবে কি সেই বন্ধু? কিছুটা সত্যিই হলেও পুরোটা কি?
...

প্যাকেজ-ধর্ম

তুমি তোমার মূর্খামিতে খাঁটি
এ নিয়ে নাই সন্দেহ
  কিন্তু তোমার মূর্খামির সাথে কি করে হাঁটি?
...

সমাজ

মানুষ যা যা কিছুকে অত্যন্ত করে চায়, তার প্রধানতম হল সমাজ। সে নিজেকে দেখতে চায় সমাজের আয়নাতেই। সমাজ তার অস্তিত্ব। তার পায়ের তলার মাটি। ব্যক্তি আর সমাজের মধ্যে যে দ্বন্দ্বটা আমরা দেখি, সেটার মূলে আসলে গঠিত, জীবিত সমাজ বনাম আমার কল্পিত, ধী-দৃষ্ট সমাজ। ব্যক্তি বলে যা আমরা বুঝি, তা একটা মৌলিক অস্তিত্ব তো কিছুতেই নয়। না হলে অভিব্যক্তি কথাটা অর্থহীন হত। দীর্ঘকালের ধারাবাহিক এক প্রক্রিয়ার ক্ষণিক বুদবুদ এই ব্যক্তিসত্তা। এমনকি জীবনবিজ্ঞানের কথা অনুযায়ী গর্ভস্থ একটা ভ্রূণকেও তার প্রাচীন গতিপথের ধাপগুলিকে একবার করে স্মরণ করতে করতে আসতে হয় – ব্যক্তিজনি জাতিজনিকে স্মরণ করে – বিজ্ঞানী হেকেল মহাশয়ের অসামান্য পর্যবেক্ষণ।
...
Subscribe to প্রবন্ধ