সৌরভ ভট্টাচার্য 31 May 2018 তোমার চোখ সাঁতরে পাড় খুঁজছি পা কামড়ালো তোমার হৃদি কুমীরে তবুও পার পেতাম হয়ত তো চুমুর ঘুর্ণী ডোবালো ঘোর তিমিরে এখন যে গো বিষম অসুখ আমার হৃদি-কলসে গত্ত মন চুঁইয়ে ফাঁকা হল বুক হায় রে প্রেমে কে বলে সুখ এ যে চিতার আগুন মত্ত! Category ছড়া Log in to post comments3 views