সৌরভ ভট্টাচার্য 5 February 2016 হাট ভেঙে গেছে কখন আমি ফিরতে পারলাম না ফেরা হল না ঘরে যাকে পাইনি তাকে ভাঙা হাটে পাওয়ার আশায় বসে তাকে চিনি চিনি করে আজও চেনা হল না তবু তার অপেক্ষার মত এত আপন তো কিছু নেই আমার! এমনকি আমি নিজেও তো না Category কবিতা Log in to post comments