Skip to main content

নীল দেওয়াল

তখন অনেক রাত। কোণের প্রদীপটাও অন্ধকারের বুকে একা রেখে যাবে মনে হচ্ছে। বিশ্বাসঘাতকতা করবে - ওর আলো দেওয়ার কথা ছিল। অন্ধকারের জাল কেটে একটু বসার জায়গা বানিয়ে দেওয়ার কথা ছিল।

সাধন


গভীর রাত। গঙ্গার তীরে একলা সাধু। সংশয়ী দরজায়। সাধু বললেন, কি চাও?
- উত্তর
- সে তো দরজায় মেলে না। মেলে ভিতরে এলে।
- অন্ধকার যে।
- অপেক্ষা করো। বাইরের আলোর ধাঁধা কাটলে ভিতরের আলো দেখা যায়।

আঃ

ছেলেটার নাম ধরি, প্রত্যহ। সে ভালোবাসল, ধরি প্রাত্যহিকীকে। ধীরে ধীরে হৃদয়ের সব দিক দিল খুলে। প্রথমে খুলল, পূব পশ্চিম উত্তর দক্ষিণ। সে আরো এগোলো।
...

মায়া

দীঘির পাড়ে যে বড় বটগাছটা তার একটা ডালে শুয়ে আছে ভরত। ব্রহ্মদৈত্য। মধ্য আকাশে চাঁদ। বসন্তের বাতাস বইছে মৃদুমন্দ। একটা পেঁচা

কিসে?


ভবতোষবাবু একা কৃষ্ণমন্দিরে বসে। বহু পুরোনো মন্দির। সন্ধ্যারতি হয়ে গেছে আধঘন্টা হল। মাঘমাসের প্রথম সপ্তাহ। প্রচণ্ড ঠাণ্ডা। তাই আজ তাড়াতাড়ি ফিরে গেছে সবাই।

মাঝি

তারপরে সে হাল ধরল। কুয়াশায় ঘেরা সকাল। একজন বললে, মাঝি তুমি পথ চেনো?  মাঝি হাসল। বলল, পথ চিনি না, মন চিনি।
...

দোতলা

নীতিশ বাসের ঝাঁকুনিতে চমকে বাইরে তাকালো। বাইরেটা কুয়াশায় কুয়াশা। বাসটা আমডাঙা থেকে প্রথম ছাড়া বাস। নীতিশ এটাতেই কাজে যায়। বড়বাজারে একটা সোনার দোকানে কাজ করে। বয়েস আঠাশ। বিয়ে করেনি। স্কুলের পড়াশোনা এইট অবধি।
...

পিপাসা

লোকটার ছিল ভীষণ পিপাসা। সারাদিন তাই আগল দিয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইত সবার থেকে। তার দরজায় ছিল ছোট্ট একটা ছিদ্র। একটা বড় পিঁপড়েকেও ঢুকতে হত সে ছিদ্র দিয়ে কষ্ট করে। ...

কন্ডোম

ওরা চলে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে ভদ্রমহিলা বাইরের গেটের কাছে দাঁড়িয়ে রইলেন। বাচ্চাগুলো খেলতে যাচ্ছে। একজন বাচ্চা বলল, "ও ঠাকুমা, নানুকাকান চলে গেল হায়দ্রাবাদ? আবার পরের পুজোয় আসবে?"
Subscribe to অনুগল্প