Skip to main content

অভ্যাস

কথা বলতে ব্যাকরণগত বা উচ্চারণগত কোনো ত্রুটি হয় না তো!

আমি

আমি

অস্তিত্ব

নিরবচ্ছিন্ন অব্যক্ত যন্ত্রণা

মাঝে মাঝে ভুলে থাকার চেষ্টা

জীবন

মাটিতে বুকটা

মাটিতে বুকটা ছুঁইয়ে দেখো
  মাটির কণায় কণায় অনন্তের ছায়া ...

প্রেমপত্র লেখ

রোজ একটা করে প্রেমপত্র লেখ
তারপরে ডাস্টবিনে ফেলে দাও
কাগজকুড়ানি নিয়ে যাক
প্রেম বেওয়ারিশ
আরেকটা নতুন পাতা টেনে নাও

এতটাই

দেখা হোক
সেখানেই হোক শেষ ...

মেরুদণ্ডেরও হৃৎপিণ্ড

মেরুদণ্ডেরও হৃৎপিণ্ড হয়
  যদি মরণ নদীতে পা ডুবিয়ে
   অবসাদের দলঘাস কাটো ...

শিখণ্ডী

কথাগুলো মিলিয়ে গেছে
     কাঁটার মত বিঁধে আছে

দ্বন্দ্ব

ভাবনা হয়েও
      ভাবনার সাথে দ্বন্দ্ব হল
পাঁজরগুলো চেঁচিয়ে উঠে চুপ করল
  আমি হয়েও আমি না হওয়ার ছল বুনল

প্রাণের দীপটাকে আড়াল করে গেল

কেউ যেন প্রাণের দীপটাকে আড়াল করে গেল
     আশীর্বাদ না সৌভাগ্য?
    জানি না
    এক পা এগোলে শত পা এগোনো যায়
       এতটা জানি


(ছবিঃ সমীরণ নন্দী)

কিছু স্বপ্ন ময়লাফেলার

কিছু স্বপ্ন ময়লাফেলার গাড়িতে চলে গেছে
কিছু স্বপ্ন কারোর কারোর মোটরসাইকেল আর কাঁচতোলা গাড়ির চাকার তলায়
কিছু স্বপ্নের মুখে আমি নিজেই দিয়েছি নুন
তোমরা বল মেয়েদের অধিকার
আমি খুঁজছি খালি পেট ভরবার, কারোর দরজায়, অতিরিক্ত ভাত


[ছবিঃ সুষ্মিতা বরাট]

Subscribe to উপপত্র
↑