Skip to main content

ছেলেটা

ছেলেটাকে আমি চিনতাম।

ও একটা সামাজিক ভালোবাসা চেয়েছিল।

পায় নি। ছেলেটা সমকামী ছিল।

এখন শুনেছি অন্ধকার গলিতে দাঁড়ায়।

অসামাজিক প্রেমই ওকে ডেকে নিল।

নেই?

দৃষ্টিতে নেই, স্পর্শেতে নেই বলেই কি নেই?

    মিথ্যে কথা!

এই যে ঘড়িটা, 
   নিছক একটা যন্ত্র মাত্র

সময় কি ওর কাঁটায়?

এবার বলো, সেকি নেই?

বলিহারি

তুম হো দাতা, ম্যাঁয় ভিখারী

এই সত্য ভুলে কি ঘোলই না খাচ্ছি

       বলিহারি ভ্রম, 
               বলিহারি বলিহারি

সংক্রমণ

এখন কি করবে চিকিৎসক?
তোমার ওষুধপত্র, স্টেথো, ইঞ্জেকশান সরিয়ে রাখো

ঠিক তেমন

আটকাবো না
তবে জেনো ফিরে তোমায় আসতে হবে
      আসতেই হবে
সব শব্দরা যেমন ফিরে আসে নীরবতায়
...

আমার প্রেম

চোখের দোরগোড়ায় একা এসে দাঁড়িয়েছিল সে, আমার প্রেম ...

কোনো অর্থ নেই

 সে অর্থে কোনো অর্থ নেই।
  অনর্থক কি তবে?
...

ডাকব না

ডাকব না,
সাড়া দেওয়ার অপেক্ষাতে আছি ...
Subscribe to উপপত্র
↑