sumanasya
15 July 2026
তুমিও কি একই ফাঁদে আটকে?
তুমিও কি এমন একটা সত্যকে আবিষ্কার করতে চেয়েছিলে যা দিয়ে দিন দুনিয়ার সব কিছুকে হাতের তালুতে রেখে চিনে নেওয়া যায়?
তুমিও তবে সেই প্রবল ডগম্যাটিজমের ঘূর্ণিতে আটকে
একদিন অন্তহীন সমুদ্রের তীরে সকালবেলা বিষণ্ন বিহ্বল হয়ে বসে থাকবে
হাতে ধরা মুঠো মুঠো বালি উড়িয়ে নিয়ে যাবে নোনা বাতাস
আজীবন লালন করা একরাশ মিথ্যাকে সমুদ্রের অবিরাম গর্জন দেবে লজ্জা।