Skip to main content

 

নিজের দিকে পাশ ফিরে শুয়ে আছ

এমন অভিমান তোমার

নিজেকে দেওয়া কথা

নিজের বুকে জড়িয়ে মড়মড় করে ভেঙে ফেলছ

জানো তুমি - সময় দুর্মূল্য। আয়ু একমুখী।

তবু একই ঘটে একই জল ভরছ আর উপুড় করে যাচ্ছ

তুমি ফিরে এসো। নিজের থেকে সরে এসো।

নিজের মধ্যে ডুবে পথ হারিয়েছে কতজন

মেঘের মধ্যে মেঘ হারালে খরা হয় 

                 জানোই তো

Category