শপিংমলের সামনে দাঁড়িয়ে
মা মেয়ে
দুই হাতে দুজনেরই ভর্তি ব্যাগ
ভারী
বাবা একটু দূরে
রাস্তায়
টোটোর সঙ্গে দরদামে ব্যস্ত
শপিংমলের উজ্জ্বল আলো এসে পড়েছে
মা আর কলেজে পড়া মেয়ের শরীরে
বড্ড উজ্জ্বল
এবার টোটোটা ঠিক করে বাড়ি গেলেই হয়
ফেরার রাস্তায় জ্যাম
মেয়ে, বাবা, মা মোবাইলে
ঘাড় আর নেমে আসা মাথাকে
সামলে রেখে মগ্ন।
টোটোচালক। অল্প বয়েসী ছেলে।
পায়ে হাওয়াই চটি।
সস্তা পাজামার পকেটে মোবাইল।
সস্তা টিশার্ট। পকেট নেই।
জ্যামের দিকে তাকিয়ে। শান্ত।
মেয়ে বিরক্ত হয়ে বলল
বাবা ভীষণ গরম!
মা বলল, সত্যিই
বাবা জ্যামের দিকে তাকিয়ে বলল,
ভাই, আর কতক্ষণ?
হঠাৎ সব দোকানদারি,
রাস্তাঘাট লণ্ডভণ্ড করে এলো
কালবৈশাখী
কে জানত
এমন উজ্জ্বল ঝলমলে শহরের মাথায়
অন্ধকারে জমেছে এমন পাগল মেঘ! অলক্ষ্যে!
ধুলোয় মাখামাখি
মেয়ে বলল, ডিসগাস্টিং!
মা বলল, সত্যিই!
বাবা বলল, ভাই
তোমার টোটোতে চার্জ আছে তো?
ছেলেটা ঝড়ের মধ্যে
শান্ত গলায় বলল,
ঠিক পৌঁছে দেব
Category
- Log in to post comments
- 3 views