sumanasya
21 January 2026
একই দিনে ক'টা দিন কাটাও
একই দিনে কতগুলো সূর্যাস্ত সূর্যোদয় হয় তোমার
কখনো মেঘমন্দ্রিত, কখনো কুয়াশাচ্ছন্ন
প্রহরে প্রহরে ঋতু বদলায় না তোমার
একই দিনে কতবার জন্মাও
কতবার আকস্মিকভাবে শেষ হয়ে যেতে হয়
এ সব জানো তুমি। আমিও।
তবু জেগে থাক আমাদের মধ্যে
সাম্মানিক মিথ্যা বোঝাপড়া
“এই তো, ভালো আছি”