Skip to main content

হকারি করে

বাদাম ছোলা

 

ট্রেনে ট্রেনে

 

শেষরাতের ট্রেনে বাড়ি ফেরে

মাঝে মাঝে টিপের পাতা কিনে

 

সেদিন তার পা পড়ে না মটিতে

ভাঙা নর্দমায় পড়া তারাভরা আকাশের ছবি

 

তাকে চেনে

সেদিন তাকে চেনে

Category