Skip to main content

তোমায় হতাশার ধুলোয় শুয়ে থাকতে দেবো না

তোমায় বলব না পুবকাশের অরুণ আলোর মিথ্যা আশ্বাসের কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়ালেই বুঝবে ওটা ফাঁকি।

তোমায় বলব,

তোমার হৃদয়ের অর্ধেকটা পাথরের মত স্থবির

     বাকি অর্ধেকটা স্রোতস্বিনী জলের মত অস্থির

সমঝোতা করতে হবে তোমাকেই

Category

↑