Skip to main content

 

111.jpg

"পূরবী" প্রকাশিত হয় ১৯২৫ সালে। আজ থেকে প্রায় একশো বছর আগে। "পূরবী" র শতবর্ষ পেরিয়ে এলাম গত শ্রাবণে। সেই কাব্যগ্রন্থের 'চিঠি' কবিতাটা ভীষণ প্রিয় আমার। আজ আবার পড়তে গিয়ে মনে হল কবিতাটাকে এত প্রাসঙ্গিক মনে হচ্ছে কেন? বাঙালির জন্য আজও যেন প্রাসঙ্গিক... ভীষণভাবে।

আরেকটু বলে নেওয়া যাক। রবীন্দ্রনাথ তখন বিদেশে। শুনতে পেলেন বাংলায় বেঙ্গল অর্ডিন্যান্স অ্যাক্ট পাস হয়েছে। বিনা বিচারে জেলে ভরার এক আইন। হ্যাঁ, প্রাসঙ্গিক মনে হতেই পারে। সেই আইনের বিরুদ্ধে রবীন্দ্রনাথের এ কবিতা। ক'টা লাইন তুলে দিচ্ছি।

"প্রতাপ যখন চেঁচিয়ে করে দুঃখ দেবার বড়াই,

জেনো মনে, তখন তাহার বিধির সঙ্গে লড়াই।

দুঃখ সহার তপস্যাতেই হোক্ বাঙালীর জয়,

ভয়কে যারা মানে তা’রাই জাগিয়ে রাখে ভয়।

মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তা’রেই টানে,

মৃত্যু যারা বুক পেতে লয় বাঁচ্‌তে তা’রাই জানে।

পালোয়ানের চেলারা সব ওঠে যেদিন ক্ষেপে,

ফোঁসে সর্প হিংসা-দর্প সকল পৃথ্বী ব্যেপে,

বীভৎস তা’র ক্ষুধার জ্বালায় জাগে দানব ভায়া,

গর্জ্জি’ বলে আমিই সত্য, দেব্‌তা মিথ্যা মায়া;

সেদিন যেন কৃপা আমায় করেন ভগবান,

মেশীন্-গান্-এর সম্মুখে গাই জুঁই ফুলের এই গান"

 

গোটা কবিতাটার লিঙ্ক -

https://www.tagoreweb.in/Verses/purabi-77/chithi-484

113.jpg

 

112.jpg