sumanasya
10 March 2026
তুমি পক্ষপাতী। এ কথাটা যখন জোরের সঙ্গে প্রচার করো, আশা এই থাকে, যাদের কাঁধে পা তুলে তুমি পক্ষপাতদুষ্ট হলে তারা চিরকালই তোমার পায়ের ভার কাঁধে, মাথায় তুলে রাখবে। অবশ্যই রাখবে। তোমার মিথ্যা গৌরবের ছটায় যদ্দিন অন্ধ থাকবে তদ্দিন অবশ্যই রাখবে। ভয় আর লোভের মত পথভ্রান্তকারী আর কে আছে?
কিন্তু এর বাইরেও একটা ধর্ম আছে। যে ধর্মের গুরু হয় না, ঈশ্বর হয় না। দেবালয় হয় না, তীর্থস্থান হয় না। সে সত্য ধর্ম। মহাকাল তার পূজারী। তুমি আমি কে? তুমি যাকে পিষে যাও, মহাকাল তাকে তুলে নেয়। কিন্তু মহাকাল যাকে ধিক্কার জানায় তাকে তুলে নেবে কে?
Category
- Log in to post comments
- 4 views