সৌরভ ভট্টাচার্য
14 April 2017
মালীটা প্রতিটা ফুলের গায়ে নিজের নাম লিখে রেখেছিল গোপনে
কেউ জানত না
প্রজাপতি না, বাতাস না, মাটি না।
জানত শুধু মালী
আর ফুল
ফুলগুলো শুকিয়ে ঝরে গেল
মাটিতে মিশে গেল
শুধু নামগুলো শুকালোও না
মাটিতে মিশলও না
এখন বাগানে নতুন ফুল ফোটার জায়গা নেই আর
সারা বাগান শুধু নাম নাম আর নাম
লোকে বলে, মালী নাকি পাগল হল।
Category
- Log in to post comments
- 4 views