sumanasya
4 November 2023
ঠাকুমা ফিরছে মাঠ পেরিয়ে
কোলে বাচ্চা কালো ছাগল একটা
চার পা ছুঁড়ে লাফাচ্ছে
বাঁধানো রাস্তা দিয়ে
দু পাশের কাশবন পেরিয়ে গাড়ি যাচ্ছে ধীরে
বিজ্ঞাপনের গাড়ি
সুমধুর নারী কণ্ঠ
কার্তিকের মিঠে রোদ মাখিয়ে গাইছে গান
"মিও আমোরে….. মিও আমোরে"....
ঠাকুমার পিছনে দুই নাতি নাতনি
সর্বাঙ্গ খোলা বাতাসে, রোদে ঢেলে
কটিমাত্র বস্ত্রাবৃত হয়ে নাচছে গানের তালে
উদ্দাম…. উন্মত্ত… পাগলপারা….
মিও আমোরে…. মিও আমোরে…. মিও আমোরে….
Category
- Log in to post comments
- 9 views