বইটা নিবেদিতার লেখা। স্বামীজিকে নিয়ে এত শক্তিশালী বই খুব কম আজ অবধি লেখা হয়েছে। স্বামীজির মুখে অনেক কথা বসে যাচ্ছে আজকাল এই সোশ্যালমিডিয়ার যুগে। তাই এই দীর্ঘ উদ্ধৃতি। অনুবাদ আর আসলসহ। (The book is written by Nivedita. Very few books as powerful as this have been written about Swamiji to date. Nowadays, in the era of social media, many words are being falsely attributed to Swamiji. That is why this lengthy quote is provided, along with both the translation and the original text. )
"একদিন ইংলণ্ডযাত্রার পথে তিনি অত্যন্ত আনন্দসহকারে আমাকে তুর্কী নাবিকের দক্ষতা ও অপূর্ব সৌজন্যের বিষয় বলিতেছিলেন, তখন আমি তাহার চরিত্রের ঐ বিস্ময়কর উৎসাহ প্রদর্শনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করি। সম্ভবতঃ তিনি জাহাজের খালাসীদের কথা ভাবিতেছিলেন; তাহার প্রতি তাহাদের বালকের ন্যায় প্রীতিপূর্ণ ব্যবহার তাহাকে বিশেষভাবে মুগ্ধ করিয়াছিল। যেন আমি তাহাকে কোন দোষে অভিযুক্ত করিয়াছি, এইভাবে তিনি শুধু বলিলেন, “কি জান, আমার মুসলমানদের আমি ভালবাসি।” উত্তরে আমি বলি, “তা বুঝলাম, কিন্তু আমি জানতে চাই, এই যে প্রত্যেক জাতিকে তাদের শ্রেষ্ঠ গুণগুলির দিক থেকে বুঝতে চেষ্টা করার অভ্যাস, এ আপনি কোথা থেকে পেলেন? কোন ইতিহাসপ্রসিদ্ধ ব্যক্তির চরিত্রে কি আপনি এটা দেখতে পেয়েছেন? অথবা কোন সূত্রে শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই লাভ করেছেন”......
.....হিন্দুধর্মের অপর প্রতিযোগী ধর্ম, অর্থাৎ মুসলমান ধর্ম কিন্তু সেরূপ নহে। ঐ ধর্মের নাম শ্রবণমাত্র আমাদের আচার্যদেবের মনে সর্বদাই এক আগ্রহপূর্ণ ভ্ৰাতৃভাবের চিত্র উদয় হইত–যে ধর্ম সাধারণ ব্যক্তিগণকে সর্ববিধ স্বাধীনতা প্রদানে এবং উচ্চপদস্থগণকে সর্বসাধারণের পর্যায়ে রাখিতে তৎপর। স্বামীজী মুহূর্তের জন্যও বিস্মৃত হইতে পারিতেন না যে, মুসলমানগণ এদেশে অনধিকার প্রবেশ করিলেও বর্তমান ভারতের ক্রমোন্নতির মূলে যে সকল উপাদান বর্তমান, তাহাদের অন্যতম হইল, মুসলমান কর্তৃক প্রাচীন ভারতীয় সভ্যতা ও রাজ্যশাসন পদ্ধতি গ্রহণ। নীচবংশে যাহারা জন্মগ্রহণ করিয়াছে, তাহাদের কেবল উচ্চ সামাজিক অধিকারপ্রদানপূর্বক উন্নত করা নহে, পরন্তু এই অতি শান্তজাতির মধ্যে সঙ্ঘবদ্ধভাবে আত্মরক্ষার জন্য উদ্যম এবং বাধাপ্রদানের প্রচেষ্টা এই উভয় আদর্শের সংরক্ষণ ও উন্নয়ন দ্বারা তাহারা যে উপকার সাধন করিয়াছেন, তাহাও স্বামীজীর নিকট উপেক্ষণীয় ছিল না। তিনি সর্বদা দেখাইয়া দিতেন, মুসলমানদের মধ্যে সৈয়দ, পাঠান, মোগল ও শেখ—এই চারিটি শ্রেণী আছে, এবং ইহাদের মধ্যে ভারতের মাটি ও অতীত-স্মৃতিতে শেখদের উত্তরাধিকারস্বত্ব রহিয়াছে। ঐ স্বত্ব হিন্দুদের মতোই প্রাচীন এবং ঐ সম্পর্কে কোন বিতর্কের স্থান নাই। অবিবেচনাপূর্বক লিখিত একটি শব্দ প্রসঙ্গে তিনি জনৈক শিষ্যকে বলিয়াছিলেন, “সাজাহান নিজেকে ‘বিদেশী’ নামে অভিহিত হতে শুনলে কবরের ভিতর থেকে ফিরে দেখবেন, কে তাকে ঐ রকম বলছে।” সর্বোপরি, মাতৃভূমির কল্যাণকল্পে স্বামীজীর শ্রেষ্ঠ প্রার্থনা ছিল—ভারত যেন ‘ইসলামীয় দেহ ও বৈদান্তিক হৃদয়’ এই দ্বিবিধ আদর্শকে প্রকাশ করিতে পারে।
এইরূপে, এই সকল ঘটনার রাজনীতিক গুরুত্বের সহিত তাহার কোন সম্পর্ক না থাকিলেও সমগ্র ভারতবর্ষ ছিল তাহার নিকট এক, অখণ্ড এবং গভীরভাবে তলাইয়া দেখিলে উপলব্ধি হইবে যে, ঐ একতা মনের দিক দিয়া নহে, ঐ একতা হৃদয়ের। তিনি বুঝিতে পারিয়াছিলেন, জগতে তাহার কার্য তাঁহার গুরুদেবের বার্তা আচণ্ডালে বিতরণ করা। কিন্তু তাহার ব্যক্তিগত প্রচেষ্টা ও আকাঙক্ষা স্বদেশের কল্যাণসাধনের অদম্য কামনার সহিত বিশেষভাবে জড়িত ছিল। তিনি নিজে কখনও নিছক জাতীয়তা প্রচার করেন নাই; কিন্তু তিনি স্বয়ং ছিলেন জাতীয়তাশব্দে যাহা বুঝায়, তাহার জীবন্ত প্রতিমূর্তিস্বরূপ। ভারতের জাতীয় আদর্শ যে পরস্পরের মধ্যে প্রগাঢ় প্রীতি, আমাদের গুরুদেব নিজের জীবনেই তাহা প্রদর্শন করিয়া গিয়াছেন।
মনে রাখিতে হইবে, ভারতের অতীতের কেবল পুনরুজ্জীবন অথবা পুনঃসংস্থাপন স্বামীজীর একেবারেই অভিপ্রেত ছিল না। যাহারা ঐরূপ করিতে প্রয়াস পাইতেন, তাহাদের উদ্দেশ্যে তিনি বলিতেন, “মিশর দেশের পুরাতত্ত্ব আলোচনায় রত ব্যক্তিগণের যেমন ঐ দেশের প্রতি একটা স্বার্থজড়িত অনুবাগ থাকে, তেমনি ভারতের প্রতি এদের অনুরাগও সম্পূর্ণ স্বার্থজড়িত। এঁদের পড়া বইগুলিতে, চর্চায় এবং কল্পনারাজ্যে যে ভারতের চিত্র মনের মধ্যে রয়েছে, সেই অতীত যুগের ভারতকেই আবার দেখবার জন্য এরা লালায়িত।” তিনি নিজে চাহিতেন, ভারতের প্রাচীন শক্তির নূতন প্রয়োগ, এই নূতন যুগে তাহার কল্পনাতীত বিকাশ। তিনি ‘ডাইনামিক রিলিজন অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী এক ধর্ম দেখিবার আকাঙ্ক্ষা পোষণ করিতেন। ধর্মের মধ্যে যতপ্রকার নীচতা, অধঃপতিত অবস্থা, এবং উন্নতির পরিপন্থী অংশ বিদ্যমান, কেবল সেগুলিকেই বাছিয়া লইয়া লোকে তাহাদের প্রাচীনপন্থী বা ‘গোড়া’ আখ্যায় অভিহিত করিবে কেন? প্রাচীনপন্থী’ শব্দ এত মহান, এত শক্তিশালী, প্রাণপ্রদ যে কিছুতেই উহার ঐভাবে প্রয়োগ চলে না। যে পরিবারে সকল পুরুষই পাণ্ডব বীরগণের তুল্য, সকল নারীই সীতার ন্যায় মহীয়সী, বা সাবিত্রীর ন্যায় নির্ভীক, সেই পরিবার সম্পর্কেই কেবল ঐ শব্দের যথার্থ প্রয়োগ হইতে পারে। রক্ষণশীল অথবা সংস্কারমূলক সকলপ্রকার বিশেষ সমস্যা হইতেই তিনি দূরে অবস্থান করিতেন। তাহার কারণ ইহা নহে যে, একদল অপেক্ষা অন্যদলের প্রতি তিনি অধিকতর সহানুভূতিসম্পন্ন ছিলেন; প্রকৃত কারণ, তিনি স্পষ্ট দেখিতে পাইতেন যে, উভয়ের পক্ষেই প্রকৃত প্রশ্ন হইল আদর্শটিকে ঠিক ঠিক ধরিতে পারা, এবং ভারতের সহিত উহার একাত্মতা সাধন। নারীজাতি ও নিম্নশ্রেণীর ব্যক্তিগণ—এই উভয়ের জন্য তাহার অভিমত ছিল যে, তাহাদের প্রতি আমাদের কর্তব্য সমাজের বর্তমান ব্যবস্থাগুলির পরিবর্তনসাধন নহে, পরন্তু তাহাদের জন্য শিক্ষার দ্বারা এমন অবস্থার সৃষ্টি করা, যাহাতে তাহারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করিয়া লইতে পারে।"
"One day, in the course of my voyage to England, when he had been telling me, with the greatest delight, of the skilled seamanship and exquisite courtesy of the Turk, I drew his attention to the astonishing character of his enthusiasm. His mind seemed to turn to the thought of the ship’s servants, whose childlike devotion to himself had touched him deeply. “You see, I love our Mohammedans!” he said simply, as if accused of a fault. “Yes,” I answered, “but what I want to understand is this habit of seeing every people from their strongest aspect. Where did it come from? Do you recognise it in any historical character? Or is it in some way derived from Sri Ramakrishna?......
.........Not so the other non-Hindu faith, Islam. The picture that this name called up to our Master’s mind was always of an eager confraternity, enfranchising the simple and democratising the great. As a factor in the evolution of modern India, he could never for a moment be forgetful of the loyal acceptance, by Islamic intruders, of the old Indian civilisation, and administrative system. Nor could he disregard the service they had done, not only in exalting the social rights of the lowly-born, but also in conserving and developing, in too gentle a race, the ideals of organised struggle and resistance. He constantly pointed out that Mohammedanism had its fourfold ‘castes’— Syyed, Pathan, Mogul, and Sheikh—and that of these the Sheikhs had an inherited right to the Indian soil and the Indian memory, as ancient and indisputable as those of any Hindu. He, told a disciple, à propos of an indiscreetly-written word, that “Shah Jehan would have turned in his grave to hear himself called a ‘foreigner.’” And finally, his highest prayer for the good of the Motherland was that she might make manifest the twofold ideal of “an Islamic body and a Vedantic heart.”
Thus—far aloof as he stood from the political significance of such facts,—India, to Vivekananda’s thinking, was a unity, and a unity still more deeply to be apprehended of the heart than of the mind. His work in the world, as he saw it, was the sowing broadcast of the message of his own Master. But his personal struggles, his personal desires, were bound up in an inextinguishable passion for his country’s good. He never proclaimed nationality, but he was himself the living embodiment of that idea which the word conveys. He, our Master, incarnates for us in his own person, that great mutual love which is the Indian national ideal.
Nothing was less in his mind, be it understood, than a mere revival or restoration of the Indian past. It was to-those who sought to bring this about that he had referred, when he said “Like the Egyptologist’s interest in Egypt, their interest in India is a purely selfish one. They would fain see again that India of their books, their studies, and their dreams.” What he himself wanted was to see the strength of that old India finding new application and undreamt of expression, in the new age. He longed to see “a dynamic religion.” Why should one select out all the elements of meanness and decadence and reaction, and call them ‘Orthodox’? Orthodoxy was a term too grand, too strong, too vital, for any such use. It would be rightly applied only to that home where all the men were Pandava heroes, and all the women had the greatness of Sita or the fearlessness of Savitri. He stood aloof from all special questions, whether of conservatism or reform; not because he sympathised with one party more or less than with the other, but because he saw that for both alike the real question was the recapture of the ideal, and its indentification with India. On behalf of Woman and the People, alike, he held that the duty required of us was not to change institutions, but to put these in a position to solve their own problems."