Skip to main content

৩০শে জানুয়ারি

(যিনি কাউকে উদ্বিগ্ন করেন না, বা কারোর দ্বারা উত্তেজিত হন না, তিনিই আমার প্রিয় ভক্ত - গীতা)
আমার জন্মসূত্রে প্রাপ্ত ভারতবর্ষ
আমার বোধ-মন্থনজাত ভারতবর্ষ
আমার তিনটে বুলেটে স্তব্ধ ভারতবর্ষ

ক্যানভাস

প্রেমের কবিতা স্মার্ট হয় না
আবার বোকা বোকা কথাই বা লিখি কি করে? 
দেখো বাপু, ভালোই তো বেসেছি শুধু
  তা বলে, "যেমন খুশী সাজো" প্রতিযোগিতায় পাল্লা দিতে বোলো না

ভয়

ভয়, খোলা শামুকের মত হাঁটবে
  ভিজে জবজবে হবে সারা গা - 
       এত জায়গা দিই না আর
  ভয়ের মাথায় হাত রাখি
      শামুকের মত গুটিয়ে যায়
          গা থেকে গড়িয়ে পড়ে হড়হড় করে

ছড়ানো ছেটানো

ছড়ানো ছেটানো 
    এবড়ো খেবড়ো 
        টুকরো টাকরা ভালোবাসা
    এখানে সেখানে 
                   হেলায় ফেলায়

পারলে অন্য কিছু ভাবো

সবই কি ভালো লেগেছিলো ?
লাগে নি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ 

উঠে যেতে ইচ্ছা তো করেছিল লক্ষবার
উঠিনি তো। পালাবো কার থেকে?
ভাগ্য আর মন
    পালালেও কি শান্তিতে থাকবে?
...

পারলে অন্য কিছু ভাবো

সবই কি ভালো লেগেছিল?
লাগেনি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ হাসিমুখে

দেখো

জীবনটা কি সুন্দর গুছিয়ে নিয়েছি দেখো
পছন্দ করে করে, কত ঘুরে ঘুরে রঙ বেছেছি যদি জানতে!
   কত রকম আলো লাগিয়েছি এ কোণা, সে কোণায়
      কোনো কোণায় যদি পাও এক রত্তি অন্ধকার, আমায় বোলো!
...

ভিড়

যদি প্রশ্ন করতে
   হয়ত উত্তর দিতাম
প্রশ্ন এড়িয়ে যেতে যদি
   হয়ত চুপ থাকতাম
...

দিনগুলো

একদিন এমনও হল
পায়ের উপর ঢেউ গড়ালো
ঢেউ বেয়ে এক ঝিনুক এলো
ঝিনুক ঘেরা মুক্ত মিললো

সংশয়

সন্ধ্যায় পসার সাজায়ে বসিয়াছে 
   ব্যবসায়ীকূল পথপাশে 
      মনোহারী নয়নাভিরাম সাজে
তীব্র তীক্ষ্ণ উত্তরের বাতাস নখদন্ত মেলি
   ফিরিতেছে পথেঘাটে আপন শিকার লাগি,
      ক্ষণিক অসতর্কতায় আছাড়ি পড়িছে দেহে
                    হিম-দংশন, কোনো ক্ষমা নাহি
Subscribe to কবিতা