ভেস্টিবিউল
করোমণ্ডল এক্সপ্রেস
ট্রেনটা প্রচণ্ড বেগে ভারতের দক্ষিণাভিমুখে ছুটছে।
সত্তর পেরোনো মানুষটা
হাতে একটা ফ্লাক্স নিয়ে প্যান্ট্রিকারের দিকে এগোচ্ছেন
S6 থেকে ছ'টা বগি পেরোলে প্যান্ট্রিকার,
মানুষটা অশক্ত শরীরে ধীরে ধীরে এগোচ্ছে
বিকল্প
কোথায় খুঁজছো খোলা আকাশ?
কিসের চাইছো বিকল্প?
মুঠো খুলে যদি টানটান হয় আঙুলগুলো
যদি ভেসে যায়-
মাথা ভরা সব প্রজল্প
দারুচিনি
আর ঝরণা না
আর নৈসর্গিক মোহময় রহস্যময়তা না
আমায় গল্প বলো
যে মেয়েটা উদাস চোখে কাজল সামলে
রঙ মাখানো ঠোঁটকে উপেক্ষা করে
পিঠের বাচ্চা সামলে চায়ের জল চড়ালো
তার গল্প বলো
ছোট্ট যীশু - অতীশ
এইটুকুই থাক
ধানক্ষেতের মধ্যখান দিয়ে যে রাস্তাটা গেছে
সত্য
দার্শনিক, সন্ন্যাসী খুঁজে চলেছেন সত্যের সংজ্ঞা
দার্শনিক লিখলেন বই
সন্ন্যাসী গড়লেন মঠ
সত্য ঘুড়ি উড়িয়ে চলল মহাকাশে
লাটাই নিতে চাইলেন সন্ন্যাসী
নিতে চাইলেন দার্শনিক
মহাকাব্য
আকাশ ছুঁতে চাওয়া
প্রবল বিক্রমে তাকে ছুঁয়ে ফেলা
এতো মহাকাব্যর মুখবন্ধ
তারপর সজোরে পতন
সে কি মহাকাব্য নয়?
সেই তো মহাকাব্যের উপসংহার
নইলে তা মহাকাব্য কিসের?
জোনাকিরা
একটা কবিতা লিখতে লিখতে
সকাল গড়িয়ে বিকাল হল
বিকাল গড়িয়ে রাতও হত হয়ত
তুমি না এসে পড়লে গোধূলিতে
সিঁদুর মাখা পশ্চিম আকাশ নিয়ে ঘরে
যদি না আসতে
মধ্যরাতে না ঘুমানো জোনাকিরা
চুরি করে নিয়ে যেত সে কবিতা
বাপু
নাবালিকাকে ধর্ষণ করে খুন
মাঝবয়েসী মহিলাকে ধর্ষণ করে খুন
বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে খুন
আমিও আসছিলাম বাপু জন্মজয়ন্তীতে যোগ দিতে,
দাঁড়িয়ে পড়েছিলাম।
তোমারও কোথায় একটা দাঁড়ানোর কথা ছিল না?
মনে পড়ছে না।
উপড়ানো বটগাছ
একলা একটা পাখা কত কথা বলবে?
চারটে দেওয়াল তো আর আরব্যরজনী শোনাতে পারে না?
জানলারও একটা সীমা আছে!
মানুষটা রাতদিন শুয়ে শুয়ে কি ভাবে জানি না
মশারির মধ্যে শীর্ণ শরীরটা
মূল উপড়ানো বট গাছের মত শুকিয়ে যাচ্ছে দিন দিন
অথচ মাত্র কয়েক বছর আগেই
এই মানুষটার পাঁজর আর মেরুদণ্ডের উপর ভর করে দাঁড়াতে শিখল গোটা পরিবারটা