Skip to main content

যে হিসাব রাখত

কিছু সুখ উত্তরাধিকারসূত্রে পেলাম

কিছু সুখ দিল সময়

কিছু সুখ দিল

মানুষ। প্রকৃতি। আকাশ।

প্রতিবেশী

সবাই জানে বিশুদার চায়ের দোকানে যে খোঁচা খোঁচা দাড়ি মানুষটা খালি গায়ে, চেকচেক লুঙ্গি পরে খবরের কাগজ পড়ে রোজ সকালে - সে আসলে ঈশ্বরের প্রতিবেশী।

এ ও সে মাঝে মাঝে পুরোনো খবরের কাগজ নিয়ে আসে, লোকটার পাশে বসে, ফিসফিস করে প্রশ্ন করে লোকটার কানে কানে।

কেউ বলে, ঈশ্বরের বাড়ির বাগান কি আকাশে ছুঁয়ে থাকে?

ফুরিয়ে গেল

লোকটা মিছিমিছি ভীষণ ভয় পেয়ে গেল। এতটাই ভয় পেয়ে গেল যে তাকে ঘিনঘিনে হিংসা রোগে ধরে গেল।
এতটাই হিংসা রোগে ধরতে শুরু করল যে যখন তখন রেগে থাকতে শুরু করল।
এতটাই রাগ করতে শুরু করল যে ভালোমন্দ জ্ঞানগম্যি গুলিয়ে গেল।
এমনই গুলিয়ে গেল যে নিজের হাত-পা-চোখ-নাক-কান-বুদ্ধি সব নিজেই কচকচ করে চিবিয়ে খেতে শুরু করল।

আমি অপারগ

আবদার করলাম না

জোর করলাম না

খিল আটকে বলতে পারলাম না,

"যেতে দেব না"

কিছু কিছু ইচ্ছা

কিছু কিছু ইচ্ছা

ভাষার কাছে ঋণী হতে চায় না

লুকোচুরি খেলতে খেলতে

হঠাৎ যদি ধরা পড়ে যায়

বিব্রত হয়ে বলে

এখনও জানি না

মানুষ আসলে চূড়ান্ত কতটা নৃশংস হতে পারে

আমি এখনও জানি না।

যেমন মানুষ বাস্তবে চূড়ান্ত কতটা নিঃস্বার্থ হতে পারে

সেও আমি এখনও জানি না।

কোভিড ভ্যাকেশান

আমাদের আসলে কিচ্ছু হয়নি

একটা খাঁটি আঁচড়ও লাগেনি গায়ে

ওসব কিছু খড়ির দাগ!

মুখ ফুটে বলেছ সে কথা?

বলেছ যে তোমার ভাতের সাথে

ক্লিষ্ট বোধ

আজকাল কেউ ফুল নিয়ে আসে না

ফুলেরা কর্পোরেট বাজারে

ব্যঙ্গ, বিদ্রুপ, অন্যের খাদে পড়ার তামাশা

ইত্যাদিতে যদি মজা না পাও

তবে মজা কোথায়?

কেউ জানে না

রাস্তাটা যেন শেষ হবে না

ভীষণ কুয়াশা, ভিজে স্যাঁতসেঁতে চারদিক

মোড়ের পর মোড় পেরিয়ে যাচ্ছি

প্রতিটা মোড়েই আমি আমি

Subscribe to কবিতা