Skip to main content

হতেই পারে

এমন তো কথা ছিল না
   আমার রাস্তার দুধারে থাকবে শুধুই গোলাপঝাড়।
   মাঝপথে আমার সাথী হবে সে
        যাকে আমি খুব একা লাগলে আঁকি মানসপটে।
      সব চেষ্টা, সব ইচ্ছা, সব স্বপ্ন - ডানা মেলে উড়ে যাবে সকালে

এভাবে

এ ভাবে আমার আকাশ পাতাল এক করা কিছু কথা
          বলছি তোমার কানে
এ ভাবে আমার অসীমকে ছোঁয়া ব্যাকুল প্রাণের সুর
           দিগন্তলীন গানে

এ ভাবে আমার প্রতিদিন হয় একটা পাঁপড়ি খুলে
এ ভাবেই আমি তোমার সভায় দাঁড়াই নিজেকে ভুলে

না থাকলে

তোমায় তো রোজ দেখি
তোমায় দেখতে দেখতে আমার
     সকাল থেকে সন্ধ্যে
         ফিরে রাত আবার হয় সকাল

 তবু কথা ফুরালো না। চোখের তৃষ্ণা ফুরালো না।

এলে না

তুমি আসবে বলে সারাগায়ে রাতের অন্ধকার মেখে বসেছিলাম
         একা
তুমি এলে, তুমি ছুঁলে চাঁদ উঠত অন্ধকারে
 আমার সারা গা থেকে রাত্রি চুরি করে,
                            গোপনে

আলো

প্রদীপ পুড়তে চায়
    পুড়তেই চায়
        সে জানে পোড়া মানে আলো

নয়


---
যদি চাও তো দিতে পারি ফুল
                        তোমার দু'হাত ভরে
   তবে জেনো,
        আমি ফুল বিক্ৰী করি না

তুমিই থেকো

আমার রাতের ঘুমের পাশে
      শুধু তুমিই থেকো
আমার ঘুমন্ত আলতো হাতের মত
   নিজেকে একমাত্ৰ
      তোমার বুকেই রাখতে পারি নিশ্চিন্তে

বলো না

আমার জন্য
   বুকের আঁচল খসিও না
    জুতো খুলে কাদা রাস্তায় নেমো না
       আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না

আমার সন্দেহ হবে নিজেকে,
             তোমায় না

ভুল হল কোথায়?

এসে আছো

আমায় তুমি খুঁজে নেবে,
              এ আমার বিশ্বাস
উতলা নই
   বুকের ছন্দে রক্ত দোলায়
                তোমার আশ্বাস
আসার আগেই এসে আছো
    সাক্ষী?

ভালোবাসা

ভালোবাসা
    তোমার একটি শ্বাসের উচ্চারণে
            কত শব্দের বাস?
জন্ম গেল
    ক্ষণিক স্পর্শ পেলাম তোমার
  না পেলাম বোঝার অবকাশ!
    হ্যাঁ গো,
        তুমিই কি তবে পরজনমের আশ?

Subscribe to কবিতা