সৌরভ ভট্টাচার্য 17 August 2015 তোমার সাজানো সংসারে খুব সন্তর্পণে চলি আমার হাতে পায়ে লেগে এটা ওটা ছিটকে পড়ে এধার ওধার কিছু জিনিস বে-আব্রু হয়ে পড়ে, আমার গায়ের বাতাস লেগে। তুমি আমায় বলো, "তোমার হাতে পায়ে বাঁধা অলক্ষী"! হবে হয় তো। তবু বলি- এতো আলগা কেন গো, তোমার সংসারে সব কিছু? Category কবিতা Log in to post comments4 views