Skip to main content

 

ঝড় উঠলে

কেউ বলে ,উফ, এত ধুলো কেন?

কেউ বলে, যাক, শুকনো পাতাগুলো উড়ে যাবে

কেউ বলে, উফ, এ কোন অপদেবতার ষড়যন্ত্র

কেউ বলে, এতদিনের দাবদাহ, এ তো হওয়ারই ছিল

ঝড় তবু ওঠে। ঝড় একদিন থেমেও যায়।

সবাই চুপ হয়। সবাই সুখী হয় না।

কিন্তু সবাই জানে ঝড় অবশ্যম্ভাবী

ঝড় তোলা যায় না। ঝড় ওঠে।

Category