Skip to main content

 

যাদুকর তাকে একটা এমন জানলা দিয়েছিল, সে জানলা সে যতবার খুলবে ততবার দেখতে পাবে নতুন একটা জগৎ। কিন্তু শর্ত ছিল একটাই, একই জগৎ সে দুবার দেখতে পাবে না।

সে উত্তেজিত হল বহুবার। উচ্ছ্বসিতও হল। কিন্তু শান্তি পেল না। তার সব সময় মনে হত কোন একটা জগৎ যেন সে আবার দেখতে চায়। সেই জগতেই পেয়েছিল যেন সে সবচাইতে সুখ। কিন্তু কোন জগৎ সে মনে করতে পারল না। কিন্তু তার আজীবন মনে হয়ে গেল যদি সে আরেকবার ফিরে দেখার সুযোগ পেত, এমন শর্তবন্দী না হত, সে মনে করতে পারত।

পুনশ্চ - শুনেছি সে নাকি শেষ কয়েক বছর আর কোনোদিন সে জানলার কাছে যায়নি। সে শুধু অন্ধকার ঘরে উন্মাদের মত দেওয়ালে মাথা ঠুকত।