Skip to main content

 

 

সব শূন্য। এত পরিষ্কার!

কী যেন নেই। কারা যেন নেই।

   আবর্জনা গো। আবর্জনা।

সবার উপর মানুষ সত্য

   নাকি মানুষের উপর সব সত্য?

যে সৎ নয়

   তার সত্যকে কী নামে ডাকো?

 মানুষ তবে কী?

    ভুলে গেছ। বড় বেশিদিন বাঁচলে যা হয়।

ঘরে থাকতে থাকতে

    ঘরের চাইতে দেওয়ালকে মনে হয় অবশ্যম্ভাবী

   ভুলে যাও ঘর ছিল মনের মধ্যে

        তাকে গড়তে তুলেছিলে দেওয়াল

   ঘরের জন্য দেওয়াল

        তুমি বললে, দেওয়ালের জন্য ঘর

 এমনই হয়

   একই ঘরে দীর্ঘদিন থাকতে থাকতে

         একই মিথ্যা বলতে বলতে সব গুলিয়ে ফেলেছ

   ঘোর কাটবে।

     "সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে"

Category