sumanasya 14 January 2024 রোদ একলা আসে না। তুচ্ছাতিতুচ্ছকেও আলোকিত করে আসে। ভালোবাসা একলা আসে না। তুচ্ছাতিতুচ্ছকেও আগলে ঘিরে বসে। রোদ তো শুধু আকাশে ধরে না। সে মাটি ধুলো জল বাছবিচার না বাসে। স্নেহ তো শুধু নিজেতে ধরে না মান-অপমান সব ছাপিয়ে দশ-দিগন্তে ভাসে। Category কবিতা Log in to post comments5 views