sumanasya
17 June 2024
আমি তো সমস্ত অযত্ন
সযত্নে উপেক্ষা করে এলাম
পেরিয়ে এলাম
কয়েকটা আঁচড়ের দাগ আছে
জানি
ও মিলিয়ে যাবে
চিন্তা করি না
এবার ফিরে যাও
বুঝেছ তো
আমি এখন তোমার অযত্নেরও বাইরে!
(Samiran দা ধন্য করলেন এই অসামান্য ছবিটার মধ্যে কবিতাটাকে আবার জন্ম দিয়ে। প্রণাম জানবেন দাদা।)
Category
- Log in to post comments
- 8 views