Skip to main content

যদি বাগেশ্রী বাজাও

তেমন করে

 

সব কথা খোলাখুলি বলে যাই

রাখঢাক না রেখে

 

সব হতশ্বাস খোলা মাঠে ছড়িয়ে যাই

কোনোদিন অঙ্কুরিত হবে না, তাও জেনে

 

যদি না বাজাও

তবে চুপ করে থাকি

 

দিন কেটে যাবে সহজেই

কোনো কিছুতেই কোনোদিন সহজ না হয়ে

Category