আমার খুব কাছের বন্ধুবান্ধব সুহৃদরা বলছেন, আমি যেন জানাই এখানে আমি আগামীকাল বইমেলা যেতে পারি। তারা আমাকে ভালোবাসেন, তাই ভাবেন আমার সঙ্গে দেখা করতে তাদের যেমন আগ্রহ তেমন নাকি অনেকেরই। এ মনে হওয়াটা তাদের স্বাভাবিক। তার পেছনে একটা কারণ হল তারা আমার বন্ধু। আমাদের নিত্য দেখা হওয়ার মাধুর্য, আনন্দ অনস্বীকার্য। সেই আনন্দের ভাগ তারা চান আমি সবার সঙ্গে মিলিয়ে নিই। উদ্দেশ্য সৎ। কিন্তু বাস্তবে কি তা সম্ভব? বইমেলা সমমনস্ক, সমরুচি মানুষদের দেখা হওয়ার একটা বিরাট সুযোগ অবশ্যই। কেউ বলতে পারেন সে তো দুর্গাপুজোতেও হতে পারে। আমি অমুক প্যান্ডেলে থাকছি, আসুন দেখা করি বললেও তো হয়। আসলে বইমেলা তো ভাবনা কেন্দ্রিক একটা উৎসব। যার কেন্দ্রে বই। মানে অক্ষর। মানে মনের শরীরের ধরাছোঁয়ার রূপ। সেই রূপসাগরে দেখা হয়ে গেলে অনেক সহজ কথা যা অন্য সময় বলা কঠিন সেটা বলা সহজ হয়ে যায়। দুর্গা মন্ডপে হঠাৎ করে কোনো ভাবনার প্রসঙ্গ নাও উঠতে পারে, কিন্তু বইমেলায় একটা বই বা একজন লেখককে কেন্দ্র করে ভাবনার মুক্তো জমতেই পারে। কিন্তু সে বাস্তবে কতটা হওয়া সম্ভব? স্বরচিত গোষ্ঠী, বৃত্ত পেরিয়ে সহজ হয়ে সহজ মনের সঙ্গী হয়ে ক্ষণিকের জন্য , দুটো সহজ কথায় ক্ষতি কী, যদি সম্ভব হয়? থাকব খোয়াবনামা, স্টল ৪৬৯ এর ধারে কাছেই। বেলা দুটো থেকে সন্ধ্যা অবধি।