Skip to main content

শর্ত, স্বপ্ন, শেষ ধাপ

  গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সিঁড়ির শেষ ধাপটা না দেখতে পেয়ে উঠে যাচ্ছিল লোকটা। একজন বলল, জোয়ারের পর দেখা যাবে, ভাটায়। লোকটা বলল, বিশ্বাস করি না। বিশ্বাস করার কিছু নেই সে জানে। সে এও জানে, যে বলল সে কোনোদিন ভাটায় নদীর পাড় দেখেনি। বিশ্বাস করে শুধু।
...

পেরেক

  তখনও ঈশ্বর ভগবান হয়ে ওঠেননি। আকাশটা রঙ করা হচ্ছে। উনি একটা গামছা কোমরে জড়িয়ে তদারকি করছেন। জল ঢেলে ঢেলে সমুদ্র নদী খালবিল বানানো হয়ে গেছে। মাটি চেলে চেলে পাট পাট করে সমভূমি বানানো হয়ে গেছে। চেলে যে বালিগুলো বেরিয়েছে তা দিয়ে মরুভূমি বানানো হয়ে গেছে। পাথর সাজিয়ে পাহাড় বানানো হয়েছে।
...

রাস্তা পেরিয়ে

"ফিরব না এখন", বললাম।
        "বুঝলাম, কিন্তু আমি দুটোর বেশি ট্রেন মিস করব না।"
        বললাম, "ঠিক আছে।" বিশ্বাস করলাম না।
        নীলরঙের চুড়িদার, চুলটা একহাতে কপাল থেকে সরিয়ে ডানহাতে ঘড়িটা দেখল। মনে মনে বললাম, নক্সা!
...

কান খড়কে

-শুনেছ দিদি
-কি গো
-পাকিস্তানে ভারত হামলা করেছে
-ওমা তাই! আরে বোলো না, আজ আর মনে হচ্ছে এলো না...যাই ঘরদোর সব বাসি পড়ে...যা বৃষ্টি
...

বাইরে তখন বৃষ্টি হচ্ছে

রোজ চারটে করে ঘুঁটে দিত বুড়িটা। তার উপর লিখে রাখত 'সুখ'। তারপর সেগুলো উনুনে দিয়ে উল আর কাঁটা নিয়ে বসত। অবশ্য সোমবার করেই বসত। রোজ দিনে তিনবার দু'ঘন্টা করে বুনত।
...

জ্যাম

 গাড়িটা সিগন্যালে আটকে। কাঁচ তোলা। এসি চলছে। অলোক ICU -তে।
   বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে খেপে খেপে। মঞ্জুলা অন্যমনস্ক। জমা জলে দোকানের হোর্ডিং-এর আলোর প্রতিফলন দেখছে।
...

হৃদয়ের সাবওয়ে

   একটা নির্জন দ্বীপ। চারদিকে কেউ কোথাও নেই। একা বসে আছে একটা মানুষ। পাথরের উপর। তার সাথে কিচ্ছু নেই। না মোবাইল, না ইন্টারনেট। সে সম্পূর্ণই একা। অথচ তার একাকীত্বর বোধ নেই।
...

ভাষার খোঁজে

   ১৫৮ বছরের পুরোনো একটা বটগাছ। পাখিটা গাছটার বয়স জানে না। এমনকি গাছটাকে খুব একটা সম্মানের চোখেও দেখে না। গাছটার ফল হয়, ফুল হয়। পাখিটা দেখে, কিন্তু কোনো আকর্ষণ অনুভব করে না। পাখিটা থাকে বটগাছটা থেকে প্রায় ১৬৫ কিমি দূরের একটা শহরে।

মুক্তি

         “তোমাদের তিন বোনের মধ্যে সন্ধ্যাই বুড়িয়ে গেল।” 
           সন্ধ্যা হাসল। কিছু বলল না। মঙ্গল সুজাতার দিকে তাকাতে সুজাতা চোখের ইশারা করল। মঙ্গল উঠে উঠোনে গিয়ে একটা বিড়ি ধরাল।
...

অ্যালগরিদম

   আমি এখন অটোর লাইনে। আমার ডিজিটাল ঘড়িতে সময় ৭.১৮। আমার সামনে তেরো জনের লাইন। আমার গন্তব্য বিধাননগর। আমার শার্টটার সাইজ ৪২, দাম ১৩০০/-, আমার প্যান্টের কোমর ৩৪, দাম ১৭০০/-,
...
Subscribe to অনুগল্প