Skip to main content

চেনা পথ অচেনা পথিক ও পাঠক রবীন্দ্রনাথ

দুটো বই একই সাথে প্রায় হাতে এসে পড়ল - 'চেনা পথ অচেনা পথিক' আর 'পাঠক রবীন্দ্রনাথ'। অসামান্য দুটো বই। দুটো বইয়ের একটা যোগসূত্রও আছে, মহাপ্রভু। প্রথম বইটার কথায় আগে আসি। লেখিকা, নন্দিনী চট্টোপাধ্যায়। মহাপ্রভুর উপরে বইয়ের সংখ্যা অজস্র। তবে এই বইটার বিশেষত্ব কি? বিশেষত্ব এর পটভূমিকা। সেই সময়ের বাংলা সমাজ।

তুই আছিস মেয়ে

বসন্ত সব গলিতে আসে না রে মেয়ে
  বর্ষা আসে যখন তখন, যেখানে সেখানে
দেখ, তোর হাতে পড়ছে জ্বলন্ত মোমবাতি চোঁয়া গরম মোম
তবু মোমবাতি তো নিভিয়ে ফেললে চলবে না!

এক, শূন্য, অসীম

শেষ যুক্তিটা যখন প্রথম যুক্তির পাশে এসে দাঁড়ায়,
তখন যে একটা আবর্ত তৈরি হয়
   তাকে বলি শূন্যতা
তা যুক্তিহীনতা নয়
   যুক্তির পরিপূর্ণতা

কারা যেন

ফুলের পুংকেশরচক্ররা ঠিক করল
    গর্ভকেশরচক্র দিবস পালন করবে
কারণ পুংকেশরচক্ররা নিজেদের পুরো ফুল বলে জানত

কে যায় অমৃতধামযাত্রী

ঈশ্বরের ভালোবাসার মধ্যে না বাস করতে চেয়ে, তাকে ভালোবাসার চেষ্টা করাটার মধ্যে একটা চতুরতা আছে। 
খ্রীষ্ট কি কৃষ্ণ যখন বললেন, একে অন্যকে ভালোবাসো, ব্যস আর কিচ্ছুটি করতে হবে না, ওতেই আমি তোমার উপর প্রসন্ন হই, তখন কথাটা মনে ধরল না। সে খুব কঠিন শর্ত মনে হল।

পলাশ-বরন

পল্লবের শামিয়ানার নীচে যে মণি       তার কেন্দ্রে যে তারারন্ধ্র তার মধ্যে দিয়ে হৃদয়ে নামার সিঁড়ি

ছোট মামু

ইনি ছোটোমামু। বোন গান শেখাচ্ছিল 'মম চিত্তে নিতি নৃত্যে'...যেই না বোন বলেছে 'তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে', অমনি আমার ছোটোমামু থেমে গিয়ে বলল, "ভুল গাইছ তো! ওটা হবে তারি সঙ্গে কৃমি দঙ্গে", এতটা বলেই সে ক্ষান্ত হল না, পেটে হাত দিয়ে দেখিয়ে বলল, "পেটে যে কৃমি হয়, সেই কৃমি"...

নারীবাদ আর স্বচিন্তা

আচ্ছা নারীবাদ বলতে কি, এক বিশেষ প্রকার যৌনতন্ত্র বিশিষ্ট, ইস্ট্রোজেন-প্রোজেস্টরণ কবলিত এক প্রকার প্রাণীকূলের কথা বোঝায় না মানবতার একটা বড় অংশকে বোঝায়?

ইঁট-পাটকেল

লোকটা চোখ বুজে হাঁটত। বাইরের পৃথিবীটার ওপর তার ভীষণ ঈর্ষা। বেশি হাঁটতও না। দক্ষিণে, পুবে ও পশ্চিমে দশ পা, দশ পা করে হাঁটত। উত্তরে একটা কিছুতে সে বাধা পেত, কিসে পেত সে বুঝত না...

সরিয়ে নাও

হাত সরিয়ে নাও
  বুকের উপর চাপ লাগছে
মাথা তুলে দাঁড়াতে পারছি না
     একটু সরে দাঁড়াও

Subscribe to