বড়রাস্তা
সব গলিই ঘুরতে ঘুরতে বড় রাস্তায় মেশে।
তবু বড় রাস্তাটা এত শুনশান কেন?
গলি দিয়ে আসার সময় তো দেখে এলাম
হাজার লোকের চলাফেরা
সচেতনতা
জানো না
তুমি শূন্যতা দেখো, আমি দেখি আকাশ।
এত ভয় কেন তোমার? জানো না -
আকাশের নিলাম হয় না!
ঘুম নষ্ট
কোনো একদিন থেকে সে নিশ্চিন্তে ঘুমাবে।
শুধু এইটুকুই চাইত লোকটা,
বহু রাতের ঘুম নষ্ট করে।
এখন লোকটা মড়ার মত ঘুমায়।
শাড়ি কাকিমা
"মা বাড়ি আছেন?"
সাদার উপর নীল ফুল ফুল শাড়ি পরে দাঁড়িয়ে আছেন শাড়ি কাকিমা। মাঝারি উচ্চতা। প্রায় সব চুলই সাদা। চোখে কার্বন ফ্রেমের চশমা, দুটো হাতে দুটো বড় বড় চটের ব্যাগ।
থাক না গোপনে
বেশ কিছুদিন ফেসবুকে অনুপস্থিত ছিলাম, তার একটা কারণ অবশ্যই ব্যক্তিগত পড়াশোনা তো নিশ্চই ছিল, কিন্তু তার সাথে আরেকটাও কারণ ছিল, ছিলই বা বলছি কেন?
দ্বিধা
ফেরার কথা ছিল দু'জনেরই
ফেরা হল না
অনায়াসেই ফেরা যেত যদিও
অসঙ্কোচে কাটানো সময়
ফিরতে চাইল না দ্বিধার হাত ধরে
কে কাছের
ফুলের শোভায় মুগ্ধ চোখ বৃন্তের সাদামাটা চেহারাকে উপেক্ষাই করে। ফুলই একমাত্র বোঝে, কে কাছের - বৃন্ত না মুগ্ধ চোখ।
সীমা
কে বলবে?
দরজায় তালা ছিল না। তবু ভাবলাম, ছিল হয়ত।
দিশাহারা হয়ে কড়া নেড়ে বেড়ালাম, এ দরজায়, সে দরজায়।
খুলল না।