sumanasya
11 October 2022
বীজ জানে
তাকে অঙ্কুরিত হতে হবে
অঙ্কুর জানে
তাকে ডালপালা মেলতে হবে
ডালপালা জানে
তাকে ফুল-ফল ধরাতে হবে
শিকড় জানে
যে করেই হোক
তাকে মাটি আঁকড়ে থাকতেই হবে
তবু সব বীজ অঙ্কুরিত হয় কই?
সব অঙ্কুর গাছ হয় কি গো?
সব গাছ পরিপূর্ণতা কি পায়?
কত গাছ তো ফুরিয়ে যায় অকালেই!
অনন্তকাল ধরে
তবু ইচ্ছা বীজ হয়ে আসে বারবার
মৃত্যুকে বলে
আমি সত্য না হলে
তুমি সত্য নও
জেনে রেখো
(ছবি - Aniket)
Category
- Log in to post comments
- 8 views